লগইনরিটার্ন শুরু করুন

আমাদের সম্পর্কে

অভিজ্ঞ কর আইনজীবীরা আপনার আয়কর রিটার্ন তৈরি, যাচাই ও অনলাইনে জমা দেন।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

eTaxReturn ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন তৈরি ও জমা দেয়। আপনি ফোন থেকে কাগজপত্র পাঠান; আমাদের কর আইনজীবীরা কর হিসাব করেন, সম্পদ বিবরণী মেলান এবং আপনার অনুমোদনের পর এনবিআরে অনলাইনে জমা দেন।

যেভাবে কাজ করি

  • দুজন কর আইনজীবী, প্রতিটি রিটার্নে। একজন তৈরি করেন, আরেকজন আলাদাভাবে যাচাই করেন। যাচাই ছাড়া কোনো রিটার্ন আপনার কাছে অনুমোদনের জন্য যায় না।
  • আইন থেকে হিসাব। আমাদের কর হিসাবের নিয়ম এনবিআরের আয়কর নির্দেশিকা ও পরিপত্র থেকে নেওয়া, প্রতিটি অঙ্কের উৎস উল্লেখসহ। নির্দেশিকার উদাহরণগুলো আমাদের হিসাব-ব্যবস্থা টাকা পর্যন্ত মিলিয়ে দেখে।
  • আপনার অনুমতি ছাড়া কিছু জমা হয় না। চূড়ান্ত হিসাব দেখে এককালীন কোড দিয়ে আপনি অনুমোদন দিলে তবেই জমা।
  • নিবন্ধিত প্রতিনিধি, পাসওয়ার্ড ছাড়া। রিটার্ন জমা দেন এনবিআরের TRMS ব্যবস্থায় নিবন্ধিত আমাদের কর প্রতিনিধি, আপনার দেওয়া অনুমোদনে। কে জমা দিচ্ছেন, তাঁর নাম আপনার পাতায় দেখবেন। আপনার ই-রিটার্নের পাসওয়ার্ড আমরা কখনো চাই না।
  • জটিল বিষয়ে প্রস্তুত দল। কারও রিটার্নে সম্পদ বিবরণী, বিদেশের আয় বা মূলধনী মুনাফার মতো বিষয় থাকলে প্রস্তুতকারীর কাজের পাতায় সেই বিষয়ের প্রশিক্ষণ ভিডিও দেখানো হয়।
  • ফোনে অসুবিধা হলেও চলবে। আমাদের কর্মীরা আপনার হয়ে তথ্য তুলে দিতে পারেন; সম্মতি ও চূড়ান্ত অনুমোদন তখনও আপনারই থাকে।
  • ফি আগে, কাজ পরে। প্যাকেজের ফি ভ্যাটসহ লেখা থাকে; প্রতিটি পেমেন্টে মূসক-৬.৩ চালানপত্র।

আইনের উৎস

আয়কর আইন, ২০২৩-এর যেসব ধারা আমরা উল্লেখ করি তার লিংক যায় taxlaw.bd-তে, যেখানে CPA Bangladesh অর্থ আইন, ২০২৬ পর্যন্ত হালনাগাদ আইনটি বিনামূল্যে পড়ার সুযোগ দেয়। আইনের সরকারি পাঠ হলো গেজেট; কোনো অমিল হলে গেজেটই চূড়ান্ত।

যোগাযোগ

প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা দেখুন, অথবা লগইন করে আপনার রিটার্নের পাতা থেকে বার্তা পাঠান।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান; কর আইনজীবীরা হিসাব করে, যাচাই করে, আপনার অনুমোদনের পর রিটার্ন জমা দেবেন।