লগইনরিটার্ন শুরু করুন

সেবার শর্তাবলি

রিটার্ন সেবার শর্ত: আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, ফি ও দাখিল।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

সেবা

eTaxReturn আপনার দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী প্রস্তুত করে, পর্যালোচনা করে এবং আপনার অনুমোদনের পর অনলাইনে দাখিল করে। আপনার বেছে নেওয়া প্যাকেজে যা অন্তর্ভুক্ত, সেবা সেটুকুই।

আপনার দায়িত্ব

  • সত্য ও পূর্ণ তথ্য দেওয়া; সব আয়, সম্পদ ও দায় জানানো
  • চূড়ান্ত অঙ্ক নিজে দেখে অনুমোদন দেওয়া; রিটার্ন আপনার নামে দাখিল হয় এবং আইনত তার দায় আপনার
  • কর নিজে সরকারি চালানে পরিশোধ করা; আমরা আপনার করের টাকা গ্রহণ করি না

আমাদের দায়িত্ব

  • প্রচলিত আইন, এনবিআরের নির্দেশিকা ও পরিপত্র অনুযায়ী যত্নের সাথে রিটার্ন প্রস্তুত করা
  • প্রতিটি রিটার্ন দ্বিতীয় একজন কর আইনজীবী দিয়ে পর্যালোচনা করা
  • আপনার অনুমোদন ছাড়া দাখিল না করা, এবং অনুমোদিত অঙ্কের বাইরে কিছু দাখিল না করা
  • আপনার ই-রিটার্নের পাসওয়ার্ড কখনো না চাওয়া; শুধু এনবিআরের TRMS ব্যবস্থায় নিবন্ধিত প্রতিনিধির মাধ্যমে, আপনার দেওয়া অনুমোদনে দাখিল করা
  • আপনার তথ্য গোপনীয়তা নীতি অনুযায়ী রক্ষা করা

ফি

প্যাকেজের ফি ভ্যাটসহ কাজ শুরুর আগে জানানো হয়। সময়ভিত্তিক ছাড় বা অতিরিক্ত চার্জ থাকলে তা উদ্ধৃতিতে আলাদা লাইনে দেখানো হয়। ফেরতের নিয়ম ফেরত নীতি পাতায়।

দায়ের সীমা

আপনার দেওয়া তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তার ফলাফলের দায় আমাদের নয়। আমাদের ভুলে আপনাকে জরিমানা বা অতিরিক্ত কর দিতে হলে আমরা তা সংশোধনে বিনা ফিতে কাজ করব; শিল্ড ও ডিরেক্টর প্যাকেজের নিশ্চয়তা সেই প্যাকেজের বিবরণ অনুযায়ী।

আইন

এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।