লগইনরিটার্ন শুরু করুন

বিনিয়োগজনিত কর রেয়াত

কোন বিনিয়োগ ও দানে কর কমে, কত পর্যন্ত, আর কীভাবে হিসাব হয় (আয়কর আইন, ধারা ৭৮)।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

নির্দিষ্ট খাতে বিনিয়োগ বা দান করলে কর থেকে রেয়াত পাওয়া যায়। রেয়াত হবে নিচের তিনটির মধ্যে যেটি কম:

  • করমুক্ত, হ্রাসকৃত হারে করযোগ্য, ফার্মের অংশ ও চূড়ান্ত করদায়ের আয় বাদ দিয়ে মোট আয়ের ৩%
  • রেয়াতযোগ্য মোট বিনিয়োগ ও দানের ১০%
  • ৳৭,৫০,০০০

রেয়াত পেতে আগে কর থাকতে হবে। রেয়াত বাদে কর ন্যূনতম করের কম হলে ন্যূনতম কর দিতে হবে।

রেয়াতযোগ্য বিনিয়োগ ও দান

  • জীবন বিমার প্রিমিয়াম বা ডেফার্ড অ্যানুইটি
  • ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড আইন, ১৯২৫), স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমায় চাঁদা
  • ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস): বছরে সর্বোচ্চ ৳১,২০,০০০
  • সঞ্চয়পত্রসহ সরকারি সিকিউরিটিজ: সর্বোচ্চ ৳৫,০০,০০০
  • সর্বজনীন পেনশন স্কিমে যেকোনো পরিমাণ চাঁদা
  • তালিকাভুক্ত শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা ডিবেঞ্চারে নতুন বিনিয়োগ
  • যাকাত তহবিলে দান; প্রতিবন্ধীদের কল্যাণ প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধ জাদুঘর, icddr,b, CRP সাভারে দান; সরকার অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান
  • এস.আর.ও ২১৩/২০২৬-এ ১ জুলাই ২০২৬ থেকে নতুন যুক্ত: ASHIC Foundation for Childhood Cancer, BANCAT, আল-মারকাজুল ইসলামী, Disabled Child Foundation, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

উদাহরণ

মোট আয় ৳৯,৮০,০০০ এবং রেয়াতযোগ্য বিনিয়োগ ৳৩,১৭,০০০ হলে: ৩% = ৳২৯,৪০০, ১০% = ৳৩১,৭০০, সীমা ৳৭,৫০,০০০। রেয়াত ৳২৯,৪০০, কারণ সেটিই কম (নির্দেশিকার উদাহরণ ১৮)।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান; কর আইনজীবীরা হিসাব করে, যাচাই করে, আপনার অনুমোদনের পর রিটার্ন জমা দেবেন।