লগইনরিটার্ন শুরু করুন

করবর্ষ ২০২৬-২৭-এ যা বদলেছে

সারা বছর রিটার্ন দাখিল, নতুন করমুক্ত সীমা, ৫% ধাপ বাদ, সমান ন্যূনতম কর, কম রেয়াত সীমা, অনলাইনে দাখিল বাধ্যতামূলক।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

অর্থ আইন, ২০২৬ ব্যক্তি করদাতাদের জন্য কয়েকটি বড় পরিবর্তন এনেছে। যা জানা দরকার:

  • ৩০ নভেম্বরের শেষ তারিখ আর নেই। আয়কর আইনের ধারা ১৭০ বদলে গেছে: এখন করবর্ষের যেকোনো সময়ে (১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭) রিটার্ন দেওয়া যায়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিলে কর প্রণোদনা, ৩১ ডিসেম্বরের মধ্যে দিলে অতিরিক্ত কর নেই, তারপর অতিরিক্ত কর। বিস্তারিত দাখিলের সময়সূচি পাতায়।
  • করমুক্ত সীমা বেড়েছে: সাধারণ করদাতা ৳৪,০০,০০০; নারী ও ৬৫ বছর বা তার বেশি ৳৪,৫০,০০০; প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ৳৫,২৫,০০০; গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আহত জুলাই যোদ্ধা ৳৫,৫০,০০০।
  • ৫% ধাপ নেই। করমুক্ত সীমার পরের প্রথম ৳৩,০০,০০০-এ সরাসরি ১০%।
  • ন্যূনতম কর সব জায়গায় ৳৫,০০০। এলাকাভেদে আলাদা হার আর নেই; প্রথমবারের করদাতার ৳১,০০০।
  • বিনিয়োগ রেয়াত কমেছে: আয়ের ৩%, বিনিয়োগের ১০% বা ৳৭,৫০,০০০, যেটি কম (আগে ১৫% ও ৳১০ লক্ষ)।
  • অনলাইনে দাখিল বাধ্যতামূলক, পাঁচটি শ্রেণি ছাড়া। দেখুন অনলাইনে দাখিল।
  • নতুন উৎসে কর বিধিমালা, ২০২৬ ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর; ২০২৪-এর বিধিমালা বিলুপ্ত।
  • সারচার্জের সংজ্ঞায় পরিবেশ সারচার্জ যুক্ত। একাধিক গাড়ির মালিকদের জন্য দেখুন সম্পদ ও পরিবেশ সারচার্জ।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান; কর আইনজীবীরা হিসাব করে, যাচাই করে, আপনার অনুমোদনের পর রিটার্ন জমা দেবেন।