রিটার্নের জন্য কোন কাগজ লাগবে
এনবিআরের তালিকা অনুযায়ী, আয়ের খাত ধরে প্রয়োজনীয় প্রমাণপত্র।
আপনার যে খাতে আয় আছে শুধু সেগুলোর কাগজ লাগবে। লগইন করে কয়েকটি প্রশ্নের উত্তর দিলে আপনার নিজের তালিকা পাবেন।
চাকরি
- বেতন বিবরণী বা বেতন সনদ
- ব্যাংক হিসাবের বিবরণী বা সনদ, সুদ আয় থাকলে
- বিনিয়োগ রেয়াতের প্রমাণ, যেমন জীবন বিমার প্রিমিয়ামের রসিদ
বাড়িভাড়া
- ভাড়ার চুক্তি বা রসিদ, মাসভিত্তিক ভাড়া প্রাপ্তির বিবরণ এবং ভাড়া জমার ব্যাংক বিবরণী
- পৌর কর, সিটি কর্পোরেশন কর ও ভূমি কর পরিশোধের রসিদ
- ব্যাংক ঋণে বাড়ি কেনা বা নির্মাণ হলে সুদের সনদ
- গৃহ বিমার প্রিমিয়ামের রসিদ; খালি থাকার দাবি করলে বিদ্যুৎ বিল
কৃষি
- বর্গা বা ভাগের কাগজ
- গ্রস প্রাপ্তির ৬০%-এর বেশি খরচ দাবি করলে তার প্রমাণ
ব্যবসা বা পেশা
- আয়-ব্যয় বিবরণী ও স্থিতিপত্র, ব্যাংক বিবরণীসহ
মূলধনী আয়
- স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের দলিল
- উৎসে কর জমার চালান
- তালিকাভুক্ত শেয়ার লেনদেনে মুনাফা হলে প্রত্যয়নপত্র
আর্থিক পরিসম্পদ
- সঞ্চয়পত্র নগদায়ন বা সুদ গ্রহণের সময়ের সনদ
- ব্যাংক সুদের বিবরণী বা সনদ
- নগদ লভ্যাংশের ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্ট বা সনদ
- সুদ প্রদানকারীর প্রত্যয়নপত্র; বন্ড বা ডিবেঞ্চার ঋণে কেনা হলে সুদের সনদ
কর পরিশোধের প্রমাণ
সব কর ও উৎসে কর এ-চালান বা ই-পেমেন্টে দেওয়া হয়। যিনি উৎসে কর কেটেছেন, তিনি চালানসহ প্রত্যয়নপত্র দেবেন।