লগইনরিটার্ন শুরু করুন

বেশি কর কাটা হলে: কর প্রত্যর্পণ

উৎসে বেশি কর কাটা হলে কীভাবে ফেরত বা পরের বছরে সমন্বয় পাওয়া যায়।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

বেতন, সুদ বা অন্য উৎস থেকে যে কর কাটা হয়েছে তা আপনার প্রদেয় করের বেশি হলে বাড়তি অংশ ফেরত চাইতে পারেন, অথবা পরের করবর্ষে সমন্বয় করতে পারেন।

  • শুধু চাকরি, আর্থিক পরিসম্পদ ও কৃষি থেকে আয় থাকলে উপকর কমিশনার রিটার্ন প্রসেস করে প্রত্যর্পণের পরিমাণ ঠিক করেন।
  • অন্য ক্ষেত্রে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
  • চূড়ান্ত হলে টাকা নিজে থেকেই আসে, অথবা পরের বছরের করের সাথে সমন্বয় হয়।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান; কর আইনজীবীরা হিসাব করে, যাচাই করে, আপনার অনুমোদনের পর রিটার্ন জমা দেবেন।