লগইনরিটার্ন শুরু করুন

করহার ও ন্যূনতম কর, করবর্ষ ২০২৬-২৭

ব্যক্তি করদাতার করের ধাপ, ন্যূনতম কর, আর কর কীভাবে হিসাব হয় তার একটি উদাহরণ।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

মোট আয়করহার
প্রথম ৳৪,০০,০০০ (বা আপনার করমুক্ত সীমা)শূন্য
পরবর্তী ৳৩,০০,০০০১০%
পরবর্তী ৳৪,০০,০০০১৫%
পরবর্তী ৳৫,০০,০০০২০%
পরবর্তী ৳২০,০০,০০০২৫%
বাকি আয়৩০%

নারী, ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রথম ধাপটি তাদের নিজ করমুক্ত সীমা; পরের ধাপগুলো একই।

কর বের করার ধাপ

  1. সব খাতের আয় যোগ করে মোট আয় বের করুন (বেতনের করমুক্ত অংশ বাদ দিয়ে)।
  2. ধাপ অনুযায়ী কর হিসাব করুন।
  3. বিনিয়োগ রেয়াত বাদ দিন (কীভাবে)।
  4. ফল ন্যূনতম করের কম হলে ন্যূনতম কর দিতে হবে।
  5. সম্পদ সারচার্জ প্রযোজ্য হলে যোগ করুন, তারপর উৎসে কাটা কর বাদ দিন।

উদাহরণ (নির্দেশিকার উদাহরণ ১৮)

একজন নারী সরকারি কর্মকর্তার মোট আয় ৳৯,৮০,০০০। প্রথম ৳৪,৫০,০০০ করমুক্ত, পরের ৳৩,০০,০০০-এ ১০% = ৳৩০,০০০, বাকি ৳২,৩০,০০০-এ ১৫% = ৳৩৪,৫০০; মোট ৳৬৪,৫০০। বিনিয়োগ রেয়াত ৳২৯,৪০০ বাদে ৳৩৫,১০০; উৎসে কাটা ৳৬,৪০০ বাদে চালানে দিতে হবে ৳২৮,৭০০।

ন্যূনতম কর

আয় করমুক্ত সীমার বেশি হলে, রেয়াতের পর কর ৳৫,০০০-এর কম, শূন্য বা ঋণাত্মক হলেও ৳৫,০০০ দিতে হবে। প্রথমবারের করদাতার ক্ষেত্রে ৳১,০০০। আপনি কোথায় থাকেন তাতে এখন আর পার্থক্য নেই।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান; কর আইনজীবীরা হিসাব করে, যাচাই করে, আপনার অনুমোদনের পর রিটার্ন জমা দেবেন।