লগইনরিটার্ন শুরু করুন

অনলাইনে রিটার্ন দাখিল

করবর্ষ ২০২৬-২৭-এ পাঁচটি শ্রেণি ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে দাখিল বাধ্যতামূলক।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

এনবিআরের বিশেষ আদেশ ১/২০২৬ অনুযায়ী ব্যক্তি করদাতাদের etaxnbr.gov.bd-তে অনলাইনে রিটার্ন দিতে হবে। এই পাঁচ শ্রেণির জন্য তা বাধ্যতামূলক নয়, তবে তাঁরা চাইলে অনলাইনে দিতে পারেন:

  1. ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা
  2. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে)
  3. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
  4. মৃত করদাতার পক্ষে প্রতিনিধি
  5. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

নিবন্ধনে সমস্যার কারণে অনলাইনে দিতে না পারলে উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করে অনুমোদন পেলে কাগজের রিটার্ন দেওয়া যায়।

স্বনির্ধারণী পদ্ধতি

করবর্ষের মধ্যে দাখিল করা রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে নিষ্পত্তি হয়। করবর্ষ পেরিয়ে দাখিল করলে উপকর কমিশনার তা নিষ্পত্তি করেন।

আমরা যা করি

আপনার অনুমোদনের পর আমাদের একজন কর্মী আপনার ই-রিটার্ন অ্যাকাউন্টে দাখিল করেন, আর এনবিআরের প্রাপ্তিস্বীকারপত্র আপনার অ্যাকাউন্টে রেখে দেন। আপনাকে নিজে পোর্টালে কিছু পূরণ করতে হয় না।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান; কর আইনজীবীরা হিসাব করে, যাচাই করে, আপনার অনুমোদনের পর রিটার্ন জমা দেবেন।